Apan Desh | আপন দেশ

আইসাকা ঢাকা চ্যাপ্টারের নতুন সভাপতি আজাদ, সেক্রেটারি ফারুক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫৮, ৯ আগস্ট ২০২৬

আইসাকা ঢাকা চ্যাপ্টারের নতুন সভাপতি আজাদ, সেক্রেটারি ফারুক

ছবি: আপন দেশ

তথ্যপ্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পর্ষদ নির্বাচিত হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নির্বাচন সম্পন্ন হয়।

নতুন মেয়াদে আইসাকা ঢাকা চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল কালাম আজাদ। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন জয়নাল আবেদীন। বিদায়ী পর্ষদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকছেন মোহাম্মদ ইকবাল হোসাইন।

২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচিত পর্ষদের অন্য সদস্যরা হলেন— সেক্রেটারি জি. এম. ফারুক আহমেদ, ডিরেক্টর (কমিউনিকেশন) আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ডিরেক্টর (মেম্বারশিপ) ফাহিমা খানম, ডিরেক্টর (সিআইএসএ) মো. ওয়াহিদ মুরাদ, ডিরেক্টর (সিআইএসএম) কাজী সাকলাইন, ডিরেক্টর (আইটি গভর্ন্যান্স/কোবিট) ড. নুরুল্লাহ শাহীন, ডিরেক্টর (মার্কেটিং) হাসান আল মনসুর, ডিরেক্টর (অ্যাকাডেমিক রিলেশনস) মোহাম্মদ মোর্শেদ আলম এবং ডিরেক্টর (অ্যাট লার্জ) মাহবুব উল আলম।

আরও পড়ুন <<>> বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

আইসাকা ঢাকা চ্যাপ্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় চ্যাপ্টারের সদস্য, ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

নতুন পর্ষদ আইসাকা ঢাকা চ্যাপ্টারের লক্ষ্য ও মিশনকে আরও এগিয়ে নেয়ার পাশাপাশি পেশাজীবী কমিউনিটির জন্য কার্যকর মূল্য তৈরি করতে কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আরও শক্তিশালী, সংযুক্ত ও ভবিষ্যৎ-প্রস্তুত আইসাকা ঢাকা চ্যাপ্টার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিলো সোনালী ব্যাংক ড. ইউনূসকে হেনস্তায় সাবেক উপদেষ্টাদের নিন্দা চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch