ছবি: আপন দেশ
ন্যাশনাল ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সভা হয়।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক তাবিথ আউয়াল।
এছাড়াও ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, পরিচালক নাজনীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক মো. আখতার হোসেন।
আরও পড়ুন <<>> ইউনিয়ন-গ্লোবালের দায়িত্বও বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
সভায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের সম্মানীত শেয়ারহোল্ডারগণও উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচীসমূহ অনুমোদিত হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































