ছবি: আপন দেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে। বিশ্বের ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকদের অংশগ্রহণে এ সম্মেলন হয়।
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টসের উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সার্ক জার্নালিস্ট ফোরাম।
রোববার (০৯ আগস্ট) থেকে ১২ আগস্ট বুধবার পর্যন্ত সম্মেলনটি হয়।
এতে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ শাখার আট সদস্যের প্রতিনিধিদলসহ বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দৈনিক আজকালের বিশেষ সংবাদদাতা মো. জিয়াউর রহমান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির প্রতিবেদক ইরফান উদ্দিন ইরো।
বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও দি বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবদুর রহমান।
এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তিন প্রভাষকও সম্মেলনে অংশ নেন। তারা হলেন বিভাগের সমন্বয়ক জুবায়ের আহমেদ, কেয়া বোস ও ফরহাদ আলম।
আরও পড়ুন <<>> সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশাধিকার দাবিতে সাংবাদিকদের অবস্থান
চার দিনের সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ নিয়েও আলোচনা করা হয়।
গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক উঠে আসে সম্মেলনে।
অংশগ্রহণকারী সাংবাদিক ও গবেষকরা মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসারে গুরুত্ব দেন। একই সঙ্গে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































