ছবি : আপন দেশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করা হয়। গত বছরের তুলনায় এবার ৬ দশমিক ২ শতাংশ পাসের হার কমেছে।
এবার জিপিএ-৫ পেয়েছ ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬।
কোন বোর্ডে কত পাসের হার
ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩, জিপএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন, রাজশাহীতে পাসের হার ৬৩ দশমিক ৬৭, জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন, কুমিল্লায় পাসের হার ৬৫ দশমিক ৪২, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮১৪ জন, যশোরে পাসের হার ৬৬ দশমিক ২৭, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৭৮ জন, সিলেটে পাসের হার ৫৮ দশমিক ৩৩, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজর ৮৩৬ জন, দিনাজপুরে পাসের হার ৫৮ দশমিক ০৫, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন, কারিগরি বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।
এদিকে, প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট হলে তিনি ফল পুনর্নিরীক্ষণের (খাতা পুনর্মূল্যায়ন) জন্য আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম ১১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। কেবল অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনানুসারে পুনর্নিরীক্ষণের এ আবেদন জমা দেয়া যাবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।
আরও পড়ুন : এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষায় বসে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































