Apan Desh | আপন দেশ

হামে মৃত্যু : ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫১, ১০ মে ২০২৬

আপডেট: ১৪:৫২, ১০ মে ২০২৬

হামে মৃত্যু : ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

ছবি : আপন দেশ

রাজধানীসহ সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। 

রোববার (১০ মে) করা এ রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যু সাড়ে ৩০০ ছাড়িয়েছে। সবশেষ শনিবারও (০৯ মে) হাম ও এর উপসর্গে ৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে খুলনা বিভাগে ২ ও সিলেটে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন : ১০ মামলায় আইভীর জামিন বহাল

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৯ হাজার ৭৪৬ জন ছাড়পত্র পেয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়