ছবি : আপন দেশ
১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১০ মে) এ আদেশ দেন আদালত।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরে তাকে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন : সীমান্ত রক্তাক্ত করলে, ভালো সম্পর্ক হবে না : রিজভী
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































