Apan Desh | আপন দেশ

আকিজ ইলেকট্রিকে নিয়োগ বিজ্ঞপ্তি 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আকিজ ইলেকট্রিকে নিয়োগ বিজ্ঞপ্তি 

আকিজ ইলেকট্রিকের লোগো

আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। 

আবেদন করা যাবে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৩ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.akijee.com

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয় 

আরও পড়ুন<<>>উত্তরা ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: সুইচ, সকেট এবং এলইডি লাইট পণ্যের নিয়মিত বৈদ্যুতিক, কার্যকরী এবং কর্মক্ষমতা পরীক্ষা। দৈনিক উৎপাদনের মান পর্যবেক্ষণ এবং ত্রুটি বা বিচ্যুতি শনাক্তে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 
আবেদনের শেষ সময়: ০৩ অক্টোবর ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়