Apan Desh | আপন দেশ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১৫ নভেম্বর ২০২৬

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

ফাইল ছবি

এভারকেয়ার হাসপাতাল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি হাসপাতালটি স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (১৫ নভেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.evercarebd.com

আরও পড়ুন<<>>আকিজ ফ্লাওয়ার মিলসে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
পদের নাম: স্পেশালিস্ট 
বিভাগ: জেনারেল সার্জারি
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সার্জারি (এমএস)
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত পরিদর্শন (রাউন্ড) করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার মূল্যায়ন করা এবং নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার পর্যালোচনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৬

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়