Apan Desh | আপন দেশ

চাকরি

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহবান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

০৯:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

পে স্কেল নিয়ে সুখবর

পে স্কেল নিয়ে সুখবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব অনুমোদনের জন্য উঠতে পারে। অনুমোদন পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে এ কমিটি নতুন কাঠামোর বাস্তবায়ন পদ্ধতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

১০:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

জেলা পর্যায়ে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ: মাহদী আমিন

জেলা পর্যায়ে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ: মাহদী আমিন

জেলা পর্যায়ে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। যেখানে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়েই আমরা ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করতে যাচ্ছি। ইতোমধ্যে সরকারের বিভিন্ন দফতরের মধ্যে এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিয়ে বেশ কয়েকটি ডায়ালগ ও কনসালটেশন হয়েছে। আমাদের একটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থাকলেও, সেখানে প্রকৃতপক্ষে কর্মসংস্থান সৃষ্টি ও সমন্বয় নিয়ে সরাসরি কাজ করার কাঠামো এতদিন ছিল না। আমাদের মূল লক্ষ্য হলো এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করা।

০৬:১২ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch