শিক্ষকদের বদলি আবেদনে ১৪ দফা নির্দেশনা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বদলি নীতিমালা মেনে বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের http://ngttdshe.teletalk.com.bd-এ লিংকে তার মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
০৭:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার