উত্তরা ইউনিভার্সিটির লোগো
উত্তরা ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, অ্যাডমিশন অফিস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে উত্তরা ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: উত্তরা ইউনিভার্সিটি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.uttara.ac.bd
আরও পড়ুন<<>>মেরী স্টোপস ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: উত্তরা ইউনিভার্সিটি
পদের নাম: অফিসার, অ্যাডমিশন অফিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা ভাষায় (উভয়ই লিখিত ও মৌখিক) ভালো দক্ষতা। মাইক্রোসফট অফিস এবং মৌলিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা পশ্চিম)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৬
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































