Apan Desh | আপন দেশ

ভারতে মদপানে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩০০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০১, ২১ নভেম্বর ২০২৬

ভারতে মদপানে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩০০

ছবি : সংগৃহীত

ভারতের মণিপুরে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু হয়েছে। গেল চার দিনে রাজ্যটির চান্দেল জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া অসুস্থ হয়ে আরও ৩০০ এরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) অসুস্থদের দেখতে হাসপাতাল পরিদর্শনে যান মণিপুরের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন <<>> শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

এসময় রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে প্রসাশনকে নির্দেশনাও দেন তিনি। বেশিরভাগ রোগীই মাথা ঘোরা, পেটে ব্যাথাসহ অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন বলে নিশ্চিত করছেন চিকিৎসক।

আর এ ঘটনার পর উৎস যাচাই না করে মদপান থেকে বিরত থাকতে জনবিজ্ঞপ্তি জারি করে মণিপুরের চার জেলার প্রশাসন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়