Apan Desh | আপন দেশ

সৌদির হামলায় ইয়েমেনে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৮, ২১ নভেম্বর ২০২৬

সৌদির হামলায় ইয়েমেনে নিহত ৪১

ছবি : সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাতজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৮ জন।

শনিবার (২১ নভেম্বর) হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আল মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে হতাহতদের এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় এসব হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তবে হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> ভারতে মদপানে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩০০

এদিকে, শনিবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।

তার দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি ও নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়