Apan Desh | আপন দেশ

জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে ইরানের ক্ষতিপূরণ দাবি

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১১, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে ইরানের ক্ষতিপূরণ দাবি

ছবি : সংগৃহীত

এবারের জলবায়ু সম্মেলনেও আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ। জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিপূরণের দাবি তুলে নতুন করে আলোচনায় ইরান। 

জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিবেশগত ক্ষতির অভিযোগ এনে দেশ দুটির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের এই দাবি সম্মেলনে নতুন মাত্রা যোগ করেছে।

দেশটির প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিপুল পরিমাণে দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে, যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে আক্রান্ত দেশগুলোর মানুষকে।

এ জন্য তাদের কাছে ক্ষতিপূরণও দাবি করেন ইরানের প্রেসিডেন্টমাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী পরিবেশ। যুদ্ধের সময় পরিবেশের ক্ষতির দায়ও নিশ্চিত করতে হবে। 

ইরান ও গাজায় হামলায় পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা নথিভুক্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন <> ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

যুদ্ধ-বিগ্রহ নিয়ে কথা বলেন অন্যান্য দেশের নেতারাও।

এদিকে কপ-৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসার অব্যাহত রাখতে হবে। ভঙ্গুর সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির সার্বভৌমত্ব, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়ানোর চেষ্টা বাড়াতে হবে। যেসব ক্ষেত্রকে সম্ভব, বিদ্যুতায়নের আওতায় আনতে হবে।

অন্যদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টেল বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার রাজনৈতিক মূল্যও সরকারগুলোকে দিতে হচ্ছে। 

পরিচ্ছন্ন জ্বালানি মানেই জ্বালানির নিরাপত্তা এবং আরও টেকসই ও স্থিতিশীল অর্থনীতি। এতে জীবাশ্ম জ্বালানির বাজারের অস্থিরতা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

আলোচনায় উঠে আসে জলবায়ু সংকট মোকাবিলায় অর্থায়নের ইস্যুটি। দায় কম এমন দেশগুলোর ওপর অর্থায়নের বোঝা চাপানোর বিরোধিতা করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, জলবায়ু দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গিয়ে কোনোভাবেই কম দায়ী দেশগুলোর ওপর অসহনীয় ঋণের বোঝা চাপানো যাবে না। উন্নত দেশগুলোর অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিতের দাবি তার।

আরও পড়ুন <> ভারতীয় ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে

মোহাম্মদ মুইজ্জু আরও বলেন, উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা অবশ্যই পূরণ করতে হবে। গ্রিন ক্লাইমেট ফান্ডে নতুন করে অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং অ্যাডাপটেশন ফান্ডে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডেও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। যে সংকট তৈরিতে আমাদের ভূমিকা সামান্য, তা থেকে মুক্তি পেতে ঋণ নিতে বাধ্য করা যায় না।

প্রায় দুই সপ্তাহের এই সম্মেলনে এখন লক্ষ্য, আলোচনা থেকে কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো। তবে যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা ও অর্থায়নের প্রশ্নে দেশগুলোর ভিন্ন অবস্থানের মধ্যে সে ঐকমত্য কতটা সম্ভব, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়