Apan Desh | আপন দেশ

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, সমঝোতা নিয়ে শঙ্কা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫০, ৯ জুলাই ২০২৬

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, সমঝোতা নিয়ে শঙ্কা

ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রাতের আঁধারে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিকসহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দরনগরী চাবাহারেও।

স্থানীয় সংবাদমাধ্যম ফারস ও মেহেরের বরাতে আল–জাজিরার খবর, ইরানের দক্ষিণাঞ্চলে উপসাগরীয় উপকূল ঘেঁষে অন্তত দুটি জায়গায় হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, হরমুজ প্রণালির তীরে অবস্থিত সিরিক ও বন্দর আব্বাসসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে নতুন হামলার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, গতকাল ইরান জাহাজে যে বোমা হামলা চালিয়েছে, তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়ে আরও ভয়াবহ পরিণতি হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ হামলা নিয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। তবে এর আগে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার ‘তাৎক্ষণিক জবাব’ দেয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এ হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এ নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক অযৌক্তিক হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করছে।

বিবিসি বলছে, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে দুটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া আবু মুসা দ্বীপেও দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এ দ্বীপের মালিকানা নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং বুশেহরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ব্যারাকে আগুন লেগেছে।

আরও পড়ুন<<>>জন্মস্থান মাশহাদে খামেনির দাফন আজ

ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চাবাহারের তিনটি বিদ্যুৎ লাইনের মধ্যে দুটি দ্রুত চালু করা হয়েছে এবং তৃতীয়টিও শিগগির সচল হবে।

এর আগে বুধবার (০৮ জুলাই) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা ‘খুবই আগ্রহ নিয়ে’ একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, তারা আদৌ চুক্তির যোগ্য কি না, আমি জানি না। তারা সে চুক্তি মানবে কি না, সেটাই বড় প্রশ্ন।

এর আগে মঙ্গলবার (০৭ জুলাই) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে। এর জবাবে বুধবার ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার পর এ পাল্টাপাল্টি হামলা ছিল সবচেয়ে বড় সংঘর্ষ। পরে ট্রাম্প বলেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তি ‘শেষ হয়ে গেছে’। তিনি বলেন, গত রাতে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। সম্ভবত আজ রাতেও একইভাবে আঘাত করব।

সাংবাদিকদের তিনি বলেন, আমি আর তাদের সঙ্গে কোনও আলোচনা করতে চাই না। তারা জঘন্য। জানেন জঘন্য কাকে বলে? তারা জঘন্য। তারা অসুস্থ মানসিকতার মানুষ।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লেখেন, অশালীন কথার জবাব আমরা অশালীন ভাষায় দিই না। আমরা জবাব দিই কাজে— নির্ভয়ে এবং সাহসের সঙ্গে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। জুনের মাঝামাঝি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দরে হামলায় একজন দমকলকর্মী নিহত হয়েছেন।

সর্বশেষ হামলায় ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারাক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্বাঞ্চলের আক কালা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধ আবারও শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টির সক্ষমতা আরও কমাতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করা হয়েছে। ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, বন্দর আব্বাসের কাছে ‘শত্রু লক্ষ্যবস্তু’ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, চাবাহারে একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ও একটি গুদামেও হামলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আক কালায় একটি রেলসেতুতে হামলা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch