Apan Desh | আপন দেশ

‘ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৪, ২৮ জুন ২০২৬

আপডেট: ১০:৪৯, ২৮ জুন ২০২৬

‘ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না’

ছবি : সংগৃহীত

তেহরানকে চরম হুঁশিয়ারির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে না এবং ওয়াশিংটনও তাদের প্রতি আর কোনো ধৈর্য দেখাবে না।

শনিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি হামলা অব্যাহত রাখে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। 

ট্রাম্প তার পোস্টে ইরানের কঠোর সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করে লেখেন, এটি খুবই সম্ভব যে তারা কখনোই শিক্ষা নেবে না। এমন একসময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর যুক্তি দেখানো বা ধৈর্য ধরা সম্ভব হবে না। আমরা সামরিকভাবে সেই কাজটিই সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলতার সঙ্গে শুরু করেছিলাম।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তবে শেষ পর্যন্ত ইরানের ‘অস্তিত্বই আর অবশিষ্ট থাকবে না’। 

আরও পড়ুন : ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, আইআরজিসির হুঁশিয়ারি

ট্রাম্পের এ নতুন ও নজিরবিহীন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ওয়াশিংটন-তেহরান সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন এক নতুন ও বিপজ্জনক মোড় নিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়