Apan Desh | আপন দেশ

‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় ইরান’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৫, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৩৯, ১ এপ্রিল ২০২৬

‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় ইরান’

ছবি : সংগৃহীত

সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় ইরান— এমন কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ থাকতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। খবর আনাদোলু

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়। তিনি জোর দিয়ে বলেন, সংকটের যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ থাকতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যোগাযোগ হচ্ছে, তা কোনও আলোচনার অংশ নয়; বরং সরাসরি বা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, অতীতের মতো এখনও তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের কাছ থেকে বার্তা পাচ্ছেন। তবে এটিকে কোনও আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এসব বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছানো হয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও কিছু যোগাযোগ রয়েছে। তবে ইরানের ভেতরে কোনও নির্দিষ্ট পক্ষের সঙ্গে কোনও আলোচনা চলছে না।

আরও পড়ুন<<>>যুদ্ধ অবসানে পাকিস্তান-চীনের পাঁচ দফা প্রস্তাব

আরাগচি জানান, এ বার্তা আদান-প্রদান সরকারি কাঠামোর মধ্যেই হচ্ছে এবং তা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এসব বার্তায় সতর্কবার্তা ও উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় এবং এটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আদান-প্রদান করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরান সাড়া দিয়েছে বলে যে প্রতিবেদন সামনে এসেছে সে বিষয়ে তিনি বলেন, কোনও জবাব পাঠানো হয়নি এবং তেহরান এখন পর্যন্ত কোনও প্রস্তাব বা শর্তও দেয়নি। তিনি বলেন, আলোচনার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি এবং ইরানের জনগণকে হুমকি দিয়ে কিছু অর্জন করা যাবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার আহবান জানান।

সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে শত্রুতায় জড়িত, তাদের জন্য এ পথ সীমিত করা হতে পারে। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলাচল নিরাপদ রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক