Apan Desh | আপন দেশ

যুদ্ধ বিরতি

হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে মুখোমুখি অবস্থানে গেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৩ জুলাই) দুই দেশই এ গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করেছে। এতে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টাও আরও চাপে পড়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ  জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে বলে দাবি করেছেন ট্রাম্প। সোমবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। 

০৮:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হবে: শাহবাজ শরিফ

২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হবে: শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি এ ঐতিহাসিক অগ্রগতির কথা প্রকাশ করেন। িপাকিস্তানি প্রধানমন্ত্রী জানান, চুক্তিটি চূড়ান্ত হওয়ার পরপরই অনলাইনের মাধ্যমে বা ইলেকট্রনিক উপায়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহ থেকেই উভয় দেশের মধ্যে কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচনা শুরু হবে বলে জানান তিনি।

০৯:৩৮ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেয়া সম্ভব নয়। বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর পাল্টাপাল্টি বিবৃতিও দিয়েছে দুটি দেশ। এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এঘটনায় ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ সংলগ্ন ইরানের ঘাঁটিগুলো নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তাৎক্ষনিক পাল্টা হামলা চালিয়ে এর জবাব দিয়েছে ইরান। ইরান পশ্চিম এশিয়ার বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এ হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

০৯:৪৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ট্রাম্পের শর্তে আটকে আছে শান্তিচুক্তি

ট্রাম্পের শর্তে আটকে আছে শান্তিচুক্তি

প্রায় তিন মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের কোনো স্থায়ী সমাধান আসেনি। হোয়াইট হাউসে উপদেষ্টাদের সঙ্গে শুক্রবার (২৯ মে) দুই ঘণ্টার বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে আলোচনা এখনও চলমান। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এ যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো যায় কিনা, তা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দেয়া দুটি মূল শর্তে এখনও একমত হতে পারেনি ইরান। ফলে শান্তিচুক্তি আটকে আছে। শিগগিরই হোয়াইট হাউসে বসে ইরানের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

১০:৫৭ এএম, ৩০ মে ২০২৬ শনিবার

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে এমন  লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই অভিযান চালানো হয়েছে। হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

১২:০৮ পিএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার

ভাঙছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক

ভাঙছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও নতুন চুক্তি নিয়ে আলোচনা হলেও সেখানে ইসরায়েলকে সরাসরি অন্তর্ভুক্ত না করায় দখলদার দেশটি অস্বস্তিতে পড়েছে। তবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়লেও নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এখনো শক্ত অবস্থানে রয়েছে।

০৬:১১ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের মূল শর্তগুলো প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (১৯ মে) তেহরানের এ প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ শান্তি পরিকল্পনার মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান এবং ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর ঠিক এক দিন আগেই পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধে ওয়াশিংটনের দেয়া এক প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছিল তেহরান।

০৬:১৫ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

ইউরেনিয়ামের কাছে গেলে উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

ইউরেনিয়ামের কাছে গেলে উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি বলেন। তিনি বলেন, ইরানের মজুত  ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেয়া হবে। ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। আমরা কোনো এক সময় ইউরেনিয়াম পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।

০৯:১৫ এএম, ১১ মে ২০২৬ সোমবার

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

বলপ্রয়োগ করেও পুনরায় হরমুজ প্রণালি চালু করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও ইরানের কাছে নাস্তানাবুদ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মুখরক্ষার’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক কূটনৈতিক বিশ্লেষক। ইরানের রাজধানী তেহরানভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফল স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে এমন একটি চুক্তির করতে মরিয়া হয়েছেন, যা তাকে আমেরিকান জনগণের কাছে ‘মুখ রক্ষা’ করতে সক্ষম করবে।

০৭:৪৭ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানি হামলা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানি হামলা

ইরানের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছে। সে জাহাজকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে। সোমবার (০৪ মে) এ ঘটনা ঘটে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে ছিল। তখন এটিতে মিসাইল হামলা চালানো হয়। জাস্ক দ্বীপের কাছ দিয়ে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি।

০৭:৫৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এ নিয়ে যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। শনিবার (০২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে।

০৫:১৫ পিএম, ৩ মে ২০২৬ রোববার

হরমুজে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

হরমুজে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে কৌশলগত ‘নতুন অধ্যায়ের সূচনা’ জলপথে নতুন ব্যবস্থাপনা ও আইনি নিয়ম চালু করবে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। প্রতি বছর ৩০ এপ্রিল ইরান তাদের দক্ষিণ উপকূলে ১৬২২ সালে উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে। খামেনি তার বক্তব্যে পারস্য উপসাগরকে মুসলিম বিশ্বের জন্য ‘অপরিবর্তনীয় নিয়ামত’ হিসেবে উল্লেখ করেন। মোজতবা খামেনি বলেন, এ জলরাশি ও হরমুজ প্রণালি শুধু জাতিগুলোর মধ্যে সংযোগই তৈরি করে না, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও অনন্য পথ হিসেবেও কাজ করে।

০৫:৫১ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

ফের আলোচনার জন্য পাকিস্তানে আব্বাস আরাগচি

ফের আলোচনার জন্য পাকিস্তানে আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। রোববার (২৬ এপ্রিল) তিনি পাকিস্তানে পৌঁছান বলে জানিয়েছেন আল–জাজিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই অংশ হিসেবে তিনি ইসলামাবাদে পৌঁছান। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন।

১০:৩৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত ইসলামাবাদ

দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত ইসলামাবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি জোরদার হয়েছে। হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি বিশেষ প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছানোর পর বিমানবন্দরে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। আরাগচি ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। 

০৭:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতে ইসলামাবাদ পৌঁছাতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের একাধিক সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে আল-জাজিরা-কে। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে একই দিন আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ইসহাক দার ধারাবাহিক সংলাপের ওপর জোর দেন, আর আরাগচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন।

০৯:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement