Apan Desh | আপন দেশ

পররাষ্ট্রমন্ত্রী

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে:পররাষ্ট্রমন্ত্রী

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে:পররাষ্ট্রমন্ত্রী

বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  তিনি বলেন, বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির কারণে বিশ্বদরবারে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈদেশিক মিশনগুলোর সার্বিক মূল্যায়ন সংক্রান্ত এমপিদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

০৯:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এতে বাংলাদেশের যোগদান নির্ভর করছে সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা স্পিকাররে মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে যোগ দিলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে সে সম্পর্কে প্রশ্ন রাখেন তিনি।

০৪:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ।

০৬:০৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

মার্কিন বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ চুক্তি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশি তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে বলে তিনি জানান।

১০:১৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

দশ বছরের পথ ১০ সপ্তাহের অতিক্রম করেছি: পররাষ্ট্রমন্ত্রী

দশ বছরের পথ ১০ সপ্তাহের অতিক্রম করেছি: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিজয় বাংলাদেশের বিজয়। এ বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এ সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এ পথ ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। বৃহস্পতিবার (০৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ব্যক্তিরা নিরলসভাবে কাজ করেছেন।

০৭:৩৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

‘খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর’

‘খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্ত্রিত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমি আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে  ডেডিক্যাটলি এ কাজটি করতে হলে তাকে ওখানে সময় দিতেই হবে। তার মানে এ না যে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী এবং তার (পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্ত।’ বুধবার (০৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

০৪:৩৩ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

পশ্চিমবঙ্গ থেকে ‘পুশইন’ ঘটলে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গ থেকে ‘পুশইন’ ঘটলে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে। যার ফলে সম্ভাব্য ‘পুশইন’ (অবৈধভাবে ঠেলে দেয়া) পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে ঢাকা কঠোর পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এমনটা জানান। খলিলুর রহমান, ভারতের প্রতিবেশী রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বাংলাদেশ। একইসঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

০৭:১৬ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ড. খলিলুর রহমান মঙ্গলবার (০৫ মে) থেকে বৃহস্পতিবার (০৭ মে) পর্যন্ত চীন সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই এ আমন্ত্রণ জানিয়েছেন।

০৫:৪৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

ভারতীয় ভিসা নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ভিসা নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দেশটির সরকারের প্রতি বিশেষ আহবান জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। খলিলুর রহমান বলেন, এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি, শিগগির এ বিষয়ে সুনির্দিষ্ট এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

০৬:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে ইরান আশ্বাস দিয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ বলেন, কোনো বাংলাদেশি জাহাজ যদি আটকে থাকে, তবে তা ছেড়ে দেয়া হবে বলে ইরান আশ্বস্ত করেছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। তার মতে, দুই দেশের মধ্যে আলোচনায় ঐকমত্য না হলে বিশ্বব্যাপী অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও যেন জ্বালানি সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

০৮:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement