ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে পরীক্ষামূলকভাবে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, দেশটির নেতা কিম জং উন রোববার (১২ এপ্রিল) জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। প্রতিবেদন অনুযায়ী, মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অ্যান্টি-জ্যামিং নেভিগেশন প্রযুক্তি পরীক্ষা করা, পাশাপাশি নাবিকদের উৎক্ষেপণ প্রক্রিয়ায় দক্ষ করে তোলা। কেসিএনএ জানায়, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড পূর্বনির্ধারিত গতিপথে উড়ে ইয়েলো সি অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
০৪:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার