Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭০

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ১৭ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭০

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে একজনের মৃত্য হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪০৪ জন, ময়মনসিংহ বিভাগের ৫১ জন, চট্টগ্রাম বিভাগের ৯০ জন, খুলনা বিভাগের ১৫৩ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ১০২ জন রয়েছেন।

এছাড়া সিলেট বিভাগে কেউ আক্রান্ত হয়নি।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। তাদের মধ্যে ২৩ হাজার ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন চিকিৎসাধীন।

এছাড়া এ সময়ের মধ্যে মারা গেছেন ৭১ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement