ফাইল ছবি
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশু।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে।
অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৫ শিশু মারা গেছে।
আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। এসময়ে ৯২৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের জানিয়েছে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।
আপন দেশ/এসএস





































