ফাইল ছবি
সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।
আরও পড়ুন <<>> হামে চলতি বছর ১২১৪ শিশুর মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস





































