Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ৮ মে ২০২৬

আপডেট: ১৮:৪২, ৮ মে ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১ হাজার ২১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (০৮ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ১ হাজার ২১২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।

এদিকে, গত একদিনে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। ফলে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৯০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

আরও পড়ুন <<>> আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

অন্যদিকে, হাম সন্দেহে গত একদিনে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়