ছবি: আপন দেশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬৪ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আপন দেশ/এসএস




































