Apan Desh | আপন দেশ

ভরিতে কমল ১১ হাজার টাকা, আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২০, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:২০, ২০ নভেম্বর ২০২৬

ভরিতে কমল ১১ হাজার টাকা, আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: আপন দেশ

টানা পতনের মুখে থাকা স্বর্ণের দরে এবার ‘বিশাল’ পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা।

এতে প্রতি ভরি ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম নতুন করে এভাবে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং।

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনা এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা পড়বে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।

আরও পড়ুন <> জন্মদিনে তারেক রহমান: নির্বাসন পেরিয়ে স্বপ্নের সিংহাসনে

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এর ফলে দেশের বাজারে এদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম দাঁড়িয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। 

এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় প্রতি ভরি স্বর্ণের দাম।

সব মিলিয়ে টানা ৮ দফায় ভরিতে সর্বোচ্চ ২৮ হাজার ৫১৮ টাকা কমে গেল মূল্যবান হলুদ ধাতুটির দাম। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে ভরিতে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমে এলো স্বর্ণের দাম।

এর মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়