প্রতীকী ছবি
রাজধানীতে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৫০ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন <<>> রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে বাংলাদেশের স্বাগত
অভিযানে দুটি হাত বোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইলফোন, পাঁচ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাঁচ বোতল দেশি মদ ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































