Apan Desh | আপন দেশ

অভিনেতা তমাল মাহবুব আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩০, ২০ নভেম্বর ২০২৬

অভিনেতা তমাল মাহবুব আটক

ছবি : সংগৃহীত

অভিনেতা তমাল মাহবুবকে ঢাকার আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আজিমপুরের ইরানি মাঠ থেকে তাকে আটক করা হয়।

পরে রাত ১টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম অভিনেতা তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

আটকের কারণ প্রসঙ্গে ডিবির একটি সূত্র জানায়, আটক অভিনেতা তমাল মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন <> সাবেক এমপি দোলন গ্রেফতার

ন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। 

ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। 

তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। 

আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়