Apan Desh | আপন দেশ

প্রথমবার একই ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ১৯ নভেম্বর ২০২৬

প্রথমবার একই ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং  প্রথমবারের মতো ধরা পড়লেন একই ফ্রেমে। আন্তর্জাতিক অঙ্গনে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রে থাকা এ তিন নেতার একসঙ্গে থাকা ছবি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ছবিটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বিশ্ব রাজনীতির সমীকরণ ও তিন দেশের সম্পর্ক।

চীনের শেনজেনে জমকালো নৈশভোজের আগে তিন বিশ্বনেতার একসঙ্গে উপস্থিত হওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিন পুল টিম। তাদের এই উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি। 

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন <> শেয়ার ছাড়ে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং ও তার স্ত্রী। দুই নেতাকে বেশ আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। 

২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। ফলে তাদের এ পুনর্মিলন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে শেনজেনের বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে চীনা প্রেসিডেন্টের ব্যক্তিগতভাবে বিমানবন্দরে উপস্থিত হওয়া অত্যন্ত বিরল ঘটনা। 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শির এ উদ্যোগের মধ্য দিয়ে ওয়াশিংটনের প্রতি বিশেষ সম্মান ও সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ পেয়েছে।

ট্রাম্প ব্যক্তিগত স্বীকৃতি, আনুষ্ঠানিকতা ও মর্যাদাকে যথেষ্ট গুরুত্ব দেন। বিষয়টি বিবেচনায় নিয়ে শি নিজেই তাকে অভ্যর্থনা জানিয়েছেন। 

এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ও প্রযুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা থাকতে পারে।

এর আগে পুতিনকে চীনে স্বাগত জানিয়ে শি তাকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন। 

বিবিসির রাশিয়া সম্পাদক জানিয়েছেন, পুতিনের এই সফরকে রাশিয়ার কিছু স্থানীয় সংবাদমাধ্যম ইতিমধ্যে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে বর্ণনা করছে। তাঁদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন <> ইরান রাসায়নিক-জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, দাবি ট্রাম্পের

উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের অংশগ্রহণে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দিতে চীনে অবস্থান করছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

এদিকে চীনে পৌঁছানোর পর ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বুধবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। 

অন্যদিকে, ফিলিপাইনে আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও সাক্ষাৎ করেন।

তিন বিশ্বশক্তির নেতার এ উপস্থিতি এবং আসন্ন বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা সৃষ্টি করেছে। 

বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে তাদের আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়