Apan Desh | আপন দেশ

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

ছবি ভিডিও থেকে নেয়া

একদিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি দেশের উত্তরের এ জেলায় পৌঁছান। 

এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশানস্থ নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

আরও পড়ুন<<>>লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপির মিছিলে আ.লীগের হামলায় জাসাস নেতাসহ নিহত ২ আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এনআইডি সেবায় হয়রানি বন্ধে কঠোর সিইসি গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আতঙ্কে উপকূল রুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য