Apan Desh | আপন দেশ

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় থাকছে না টেইলর সুইফটের গান

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ১২ আগস্ট ২০২৬

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় থাকছে না টেইলর সুইফটের গান

ছবি: সংগৃহীত

পপ তারকা টেইলর সুইফটের গান আর নির্বাচনী প্রচারণার ব্যবহার করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কারণে ট্রাম্পের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে টেইলর সুইফটের সব গান বা অডিও সরিয়ে দেয়া হয়েছে। 

এর একটি পোস্টে সুইফটের জনপ্রিয় গান ‘অগাস্ট’-এর পরিবর্তে একটি কান্ট্রি মিউজিক যুক্ত করা হয়েছে।

এছাড়া তার ‘ফাদার ফিগার’ গানটির কথা উল্লেখ করে তৈরি করা অপর একটি পোস্টে এখন দেখাচ্ছে— ‘দিস সাউন্ড ইজ নট অ্যাভেইলেবল’।

আরও পড়ুন <<>> থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

এই বিষয়ে বক্তব্য জানতে টেইলর সুইফটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মতামত দিতে রাজি হননি।

উল্লেখ্য, কেবল টেইলর সুইফটই নন; কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার এবং অলিভিয়া রদ্রিগোর মতো অন্যান্য তারকারাও প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের গান বা সুর ব্যবহার না করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch