Apan Desh | আপন দেশ

বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৫, ২৬ এপ্রিল ২০২৬

বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী

ছবি : আপন দেশ

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় গ্রেফতার হয়েছেন। মিজানুর রহমানের করা প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্টে দিয়েছেন তিনি। 

পোস্টে পূজা চেরী লিখেছেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেফতার এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’

১. ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতা : আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

২. আর্থিক লেনদেন : আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।

৩. সম্মান ও ব্যক্তিগত জীবন : একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এ পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। 

আরও পড়ুন : সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

পুজা চেরী তার পোস্টের শেষে লেখেন, এ স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এ ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়