Apan Desh | আপন দেশ

ঈদে পিছিয়ে গেল বুবলী ‘পিনিক’

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০০, ১৮ মার্চ ২০২৬

ঈদে পিছিয়ে গেল বুবলী ‘পিনিক’

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ঘরে নতুন সিনেমা দেখার উৎসাহের মাঝে বড় ধাক্কা খেল সিনেমাপ্রেমীরা। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমা ‘পিনিক’ মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ঈদের দৌড় থেকে সরে গেছে।

এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। ঈদকে কেন্দ্র করে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে তা দেখা যাবে না।

সিনেমাটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা সায়মন তারিক বলেন, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম, কিন্তু সেন্সর বোর্ডের চেয়ারম্যানের অপেশাদার আচরণের কারণে মুক্তি পিছিয়ে গেছে।

আরও পড়ুন <<>> মারা গেছেন অভিনেতা শামস সুমন

তিনি আরও বলেন, দেরিতে ছাড়পত্র পাওয়ায় প্রচারণা এবং হল বুকিং দুই দিকেই বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। ১৬ মার্চ হাতে ছাড়পত্র পেয়েছি, অথচ ঈদের আর মাত্র চার দিন বাকি। এ অল্প সময়ে দর্শককে আগ্রহী করা এবং হল ঠিক করা সম্ভব নয়।

সায়মন তারিক দাবি করেন, অন্য ঈদের সিনেমাগুলো দ্রুত ছাড়পত্র পেয়ে গেছে, কিন্তু ‘পিনিক’-কে আটকে রাখা হয়েছিল। এর ফলে প্রযোজনা সংশ্লিষ্টরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে, দর্শকদের প্রত্যাশা তৈরি করেও শেষ মুহূর্তে ‘পিনিক’-এর সরে দাঁড়ানো এবারের ঈদের সিনেমা তালিকায় এক অপ্রত্যাশিত শূন্যতা তৈরি করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়