Apan Desh | আপন দেশ

লাল শাড়িতে শপিংমলে হাজির বুবলী

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

লাল শাড়িতে শপিংমলে হাজির বুবলী

ছবি: সংগৃহীত

রাজধানীর একটি শপিংমলে লাল শাড়িতে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলী। তার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল জামদানি শাড়ি পরে একটি শপিংমলে আয়োজিত শোরুমের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নেন এ নায়িকা। পোশাকের স্টল উদ্বোধন উপলক্ষে সেখানে উপস্থিত হন তিনি। এসময় তার বেবি বাম্প স্পষ্টভাবে নজরে আসে।

অনুষ্ঠানস্থলে বুবলীর নিরাপত্তায় প্রায় ৫০ জন বডিগার্ড দায়িত্ব পালন করেন। তার সঙ্গে অভিনেত্রী বারিশা হক এবং কোরিওগ্রাফার গৌতমকেও দেখা যায়। জামদানি শাড়িতে উপস্থিত হয়ে শোরুম উদ্বোধনের পাশাপাশি ফটোশুটেও অংশ নেন বুবলী এবং উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি কাড়েন।

এদিকে শোরুম উদ্বোধনের ব্যস্ততার পাশাপাশি সিনেমার কাজ নিয়েও সময় পার করছেন এ অভিনেত্রী। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হলো ‘পিনিক’ ও ‘প্রেশার কুকার’।

আরও পড়ুন <<>> পরীমণির ‘হ্যাপি ফ্রাইডে’

শোবিজ অঙ্গনে আলোচনা রয়েছে, বুবলী বর্তমানে দ্বিতীয়বার মা হতে চলেছেন। সন্তানের বাবা হিসেবে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নাম ঘিরে গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি।

এছাড়া শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্মের প্রস্তুতি নিতে চলমান কাজ গুছিয়ে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন বুবলী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়