ঈদের শুভেচ্ছা জানায়ে যা বললেন শাকিব খান
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় শাকিব খান সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন। তার এই বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মনে এক আলাদা উচ্ছ্বাস তৈরি করে। শুভেচ্ছা বার্তায় শাকিব খান লেখেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান।’
০১:৪১ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার