Apan Desh | আপন দেশ

এবার আইনি লড়াইয়ে কৌশানী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

এবার আইনি লড়াইয়ে কৌশানী

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। মঞ্চেই অভিনয়ের হাতেখড়ি তার। পরে ‘কালরাত্রি’ ও ‘ডাইনি’ দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রী এবার আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন; তবে ব্যক্তিগত কারণে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজে।

‘আদালত ও একটি মেয়ে’-তে কৌশানীকে এমন একটি লড়াকু চরিত্রে দেখা যাবে। এতে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। যেখানে দেখানো হবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।

প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একপর্যায়ে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অধিকার আদায়ে একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে এ সিরিজে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জিকে।

আরও পড়ুন<<>>জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ ববিতার

গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সে সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এ নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

জয়দীপ মুখার্জি পরিচালিত এ সিরিজে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। 

জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়