নতুন যুদ্ধে ‘হাউস অব দ্য ড্রাগন’, আসছে সিজন–৩
জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’–এর তৃতীয় সিজনের টিজার প্রকাশ হয়েছে। টিজার প্রকাশের পরই আলোচনার তুঙ্গে সিরিজটি। আসন্ন সিজন ঘিরে আগের তুলনায় বেড়েছে দর্শকদের উত্তেজনাও। নতুন টিজারে টারগেরিয়ানদের অভ্যন্তরীণ সংঘাত আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ড্রাগনের আগুন, ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্রতা এবার আরও বড় পরিসরে দেখানো হয়েছে।
০২:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার