Apan Desh | আপন দেশ

মুখ খুললে নাসির-ইলিয়াসের ঘরে আগুন লাগবে: সুবাহ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১৬ মার্চ ২০২৫

মুখ খুললে নাসির-ইলিয়াসের ঘরে আগুন লাগবে: সুবাহ

শোবিজ অঙ্গনের একজন আলোচিত অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও কখনো ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তবে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও দেখা যায়নি তেমন সাফল্য।

সুবাহর কাজের পরিধির তুলনায় তার ব্যক্তিগত জীবন বেশি চর্চায়। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি; নাসিরের দাম্পত্য জীবন নিয়েও জলঘোলা করেন অনেকটাই।

নাসিরকাণ্ডের পর তরুণ প্রজন্মের গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেছিলেন সুবাহ। কিন্তু সে সংসার টেকেনি, ভেঙে যায় এক মাসের মাথায়। তখন নিজের আপত্তিকর ছবি ভাইরাল করে দেয়ার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে। এরপর তাদের বিচ্ছেদ হতেই চর্চার তুঙ্গে চলে যান সুবাহ।

এসব ঘটনা সুবাহর পুরোনো অতীত হলেও এখনও প্রাক্তনদের নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

আরও পড়ুন>>>বাংলাদেশি চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী

সুবাহর কথায়, আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সিংগেল। আবার তাদের কিন্তু বাচ্চা-কাচ্চাও হয়ে গেছে, ম্যারিড লাইফ তাদের। দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি, টুইস্ট করার জন্য, তাহলে সংসারে আগুন লাগবে। আর আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়