Apan Desh | আপন দেশ

বুবলী বললেন ‘বিবাহ বিচ্ছেদ ঘটেনি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ৮ এপ্রিল ২০২৪

বুবলী বললেন ‘বিবাহ বিচ্ছেদ ঘটেনি’

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। অনুষ্ঠানে কড়া কড়া প্রশ্নের মুখোমুখি হন। তবে সাবলীল জবাব দেন বুবলী। জানান ব্যক্তিগত জীবনের হাড়ির খবরও। কথায় কথায় এটাও বললেন, ‘আমাদের (শাকিব-বুবলী) বিবাহ বিচ্ছেদ ঘটেনি!’

এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এ অভিনেত্রী। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে তার সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবি সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি। এবার ঈদেও মুক্তি পাচ্ছে তার দুটি ছবি। একটি মিশুক মনি নির্মিত ‘দেয়ালের দেশ’, অন্যটি জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’।

নিজের দুটি সিনেমা নিয়ে বুবলীর বার্তা, “কে কোন সিনেমা দেখবে, এটা তার ব্যক্তিগত পছন্দ। তবে আমি চাই, দর্শক আমার দুটি সিনেমাই দেখুক। দুটো দুই প্যাটার্নের সিনেমা, ‘দেয়ালের দেশ’র বুবলীর সঙ্গে ‘মায়া’র বুবলীকে মেলাতে পারবেন না। ইতোমধ্যে গান, টিজার ইত্যাদি সবাই ভালোভাবে গ্রহণ করেছেন, আশা করি ছবিগুলো দেখলে আরও বেশি উপভোগ করবেন।”

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন