Apan Desh | আপন দেশ

অনুপমের বিয়ে নিয়ে যা বললেন পরম-পিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

অনুপমের বিয়ে নিয়ে যা বললেন পরম-পিয়া

কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের নভেম্বরে। তারপর পিয়া টালিউডের হার্টথ্রব পরমব্রতের সঙ্গে ঘর বাঁধেন। এবার অনুপম রায়ের সঙ্গে গায়িকা প্রস্মিতা পালের বিয়ে ঠিক হয়েছে। তা নিয়ে কথা বললেন পরম-পিয়া।

পরমব্রতের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ের পর অসম্ভব ট্রলের শিকার হয়েছিলেন নবদম্পতি। ঘরে-বাইরে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

সাত বছর সংসারের পর ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পিয়ার বিয়ের পর অবশ্য অনুপম কোনো মন্তব্য করেননি। কিন্তু পিয়া কথা বললেন একটি সংবাদ মাধ্যমের সঙ্গে।

সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন পিয়া। অনুপমের বিয়ে নিয়ে পিয়া বলেন, অনুপমের জন্য শুভকামনা রইল। তিনি প্রত্যাশা করেন অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে।

আরও পড়ুন <> নায়িকা পপির বাবা আর নেই

অনুপমের নতুন সম্পর্কের কথা নিয়ে তিনি বলেন, সবটাই আগে থেকে জানা ছিল তার। বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানান অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতেন তিনি।
 
অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও পরিচয় আছে পিয়ার। আগে থেকেই জানেন তাদের কথা।
 
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটি সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’

এর আগে প্রস্মিতা পাল বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়