Apan Desh | আপন দেশ

গবেষণা

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এ উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেসঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।

০৬:৫১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

‘প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে আগ্রাধিকার দেয়া হচ্ছে’

‘প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে আগ্রাধিকার দেয়া হচ্ছে’

সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। রোববার (০৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কুমিল্লা-১০ আসনের এমপি মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে নোটিশটি দেন।

০৮:০২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় ২ বছরের গবেষণায় এমন তথ্য পেয়েছে বেসরকারী সংস্থা প্রান্তজন। সোমবার (০৩ আগস্ট) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলার হলরুমে এ গণগবেষণার ফলাফল তুলে ধরা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, এ্যাকশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালীর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

০৪:৩৪ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগ একটি নতুন রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন। গবেষকরা দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণায় সফলভাবে মুরগির জাত উদ্ভাবন করেছেন। নতুন এ জাত উন্নয়নের মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা। তিনি জানান, ভোক্তার চাহিদা ও খামারিদের অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন প্যারেন্ট লাইন সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এ নতুন লাইন উন্নয়ন করা হয়েছে।

০৮:১০ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তাই গবেষণার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (২৪ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহবান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।

০৫:৪৮ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের সত্যিকার অর্থে মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, গবেষকদের প্রমাণ করতে হবে যে তাদের গবেষণা বিদ্যমান বৈশ্বিক গবেষণা থেকে স্বতন্ত্র, নতুনত্বপূর্ণ এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। বুধবার (১৭ জুন) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনসেপশন ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিলো ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’। 

০৩:৪০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীতে গবেষণা খাতে আরও বেশি বরাদ্দ দেয়া হবে। গবেষণা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিষ পালনকে জনপ্রিয় করার ওপর  গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু ঘাসের চাষ সম্প্রসারণ করা গেলে মহিষ পালন বিকাশের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাবে। তাই সীমিত জায়গায় কীভাবে লাভজনকভাবে মহিষ পালন করা যায়, সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

০৬:০৮ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লরেইন-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকক। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল এক্সপেরিমেন্টেশন বিভাগের ইঞ্জিনিয়ার ইয়ানিক লেদোরে এবং পিএইচডি গবেষক ক্যাটেরিনা সামিওতাকি। এ সময় বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

০৪:৩৩ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

‘গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ’

‘গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সোমবার (১৮ মে) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অ্যাকাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সেতুবন্ধন তৈরি করেছে। এ ধরনের গঠনমূলক উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই সহযোগীতা করা হয়েছে। ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। উপাচার্য বলেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন—এই দুটি শাখার মধ্যে মৌলিকভাবে তেমন কোনো বিভাজন নেই বরং উভয় ক্ষেত্রই ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিন্ন দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তবে প্রয়োগক্ষেত্র ও কাঠামোগত দিক থেকে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে।

০৫:১২ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement