Apan Desh | আপন দেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

সারা দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নের লক্ষ্যে ৪টি ভিন্ন স্তরের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তি করবে। রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটি-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।  কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভা আহবান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন। সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন।

০৭:৪৭ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে স্কুলে উপস্থিত হোন। প্রাধান শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। জানা যায়, অধিকাংশ প্রধান শিক্ষক পরিবারের সঙ্গে জয়দেবপুর, টঙ্গি, উত্তরাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করে। এতে করে অধিকাংশ প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন। উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার কথা বলে প্রধান শিক্ষকরা দুপুরের আগেই বিদ্যালয় ত্যাগ করার প্রবনতা রয়েছে। ফলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব অনিয়মের কারনে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

০৬:১৩ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

প্রাথমিকের চূড়ান্ত ফল রাতেই, যেভাবে দেখবেন 

প্রাথমিকের চূড়ান্ত ফল রাতেই, যেভাবে দেখবেন 

আজ রাতে প্রকাশিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল। আইটি বিশেষজ্ঞরা ফলাফল আপলোডের কাজ চালিয়ে যাচ্ছেন।  রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা মুঠোফোনে এসএমএস পাবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন। সেখানে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে, ফল প্রকাশ হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিসিয়া

০৯:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যে সকল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সে সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হবে।

১২:০৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি

প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি

সদ্য অনুষ্ঠিত প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি, অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। শামসুজ্জামান জানান, চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তাই বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। তিনি বলেন, এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু অনিয়ম না পাওয়া গেলে আমরা ফল প্রকাশ করব।

০৮:২৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। 

১২:৪৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

ঢাকা-চট্টগ্রাম বিভাগের প্রাথমিকের নিয়োগ স্থগিত

ঢাকা-চট্টগ্রাম বিভাগের প্রাথমিকের নিয়োগ স্থগিত

প্রশ্ন ফাঁসের অভিযোগে ২০২৩ সালের ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টি তদন্তেরও নির্দেশ প্রদান করেন। এতে করে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ ৪৬ হাজার পরীক্ষার্থীর ভাইভা। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

০৪:০৫ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ