Apan Desh | আপন দেশ

‘রড-সিমেন্ট নয়, শিক্ষা হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ৯ মে ২০২৬

আপডেট: ১৩:৫৪, ৯ মে ২০২৬

‘রড-সিমেন্ট নয়, শিক্ষা হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি’

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি। সাম্প্রতিক বছর গুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।

শনিবার (০৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, রড-সিমেন্ট নয়, চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছর গুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।

তিনি বলেন, আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নিয়ে পড়ে থাকবো, তা আর হবে না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। তৃতীয় ভাষাকে আমরা আবশ্যিক করছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত স্কুল-কলেজের স্বল্পতা রয়েছে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরোদমে কাজ চলছে।

আরও পড়ুন <<>> বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শিগগিরই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ হবে গৌরবের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়