Apan Desh | আপন দেশ

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১২, ৭ মে ২০২৬

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬। 

বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি গণতান্ত্রিক ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কাবাডিসহ ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, খেলায় জয়-পরাজয় থাকলেও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহবান জানান তিনি। 

আরও পড়ুন<<>>সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার মো. মাহবুব আলম, প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত কনভেনর প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান, পশুপালন অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. রুহুল আমিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাকৃবি ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়