Apan Desh | আপন দেশ

ফল প্রকাশ

এইচএসসির ফল প্রকাশ চলতি মাসেই

এইচএসসির ফল প্রকাশ চলতি মাসেই

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীর জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

০৯:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আলোচনা চলছে। এমনটিই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে একাধিক বৈঠক হচ্ছে। তবে, এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।’

০২:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

১৮ অক্টোবরের আগেই মিলবে এইচএসসির ফল

১৮ অক্টোবরের আগেই মিলবে এইচএসসির ফল

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আগামী ১৮ অক্টোবরের আগেই এ ফল শিক্ষার্থীরা জানতে পারবে। এর জন্য প্রস্তুতি চলছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

০২:১৫ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement