Apan Desh | আপন দেশ

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৪৯, ২৬ ডিসেম্বর ২০২৫

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মেইনগেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। 

এবার জবির এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছেন, আসন প্রতি লড়বেন ৮৪ জন। 

আরও পড়ুন<<>>৭৩-এর অধ্যাদেশ সংস্কার ছাড়া বিশ্ববিদ্যালয় সম্ভব নয়- রাকসু জিএস আম্মার

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার বাহিরে তিনটি কেন্দ্র, কুমিল্লা বিশ্বিবদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। আর ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ, বিাইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজে এ পরীক্ষার কেন্দ্রগুলো ছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়