Apan Desh | আপন দেশ

পদত্যাগ করলেন মাউশির মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২১ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন মাউশির মহাপরিচালক

ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ। ‌তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

নেহাল আহমেদ বলেন, একটু আগে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগ করতে মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওই দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় বুধবার সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।

এদিকে, বুধবারের মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান