Apan Desh | আপন দেশ

পদত্যাগ

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘটনার এক দিনের মাথায় ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

১০:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, কার্যালয়ে তালা

রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, কার্যালয়ে তালা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (অর্থ) নাজমুল হোসাইনকে মারধর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। ঘটনার পর উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

০৫:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

মিষ্টিকে এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগের পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ০১ অক্টোবর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

০৭:৪০ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরের মধ্যে তাকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন ‘মঞ্চ-২৪’এর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা থেকে অনশনে বসেন তারা। অনশনে মঞ্চ-২৪ এর আহবায়ক ফাহিম ফারুকী বলেছেন, সাহাবুদ্দিন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের এক্সটেনশন। আজকে এটাই প্রমাণিত হয়েছে, তিনি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার প্রতিটি পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। তাই আজকে রাতের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে।

০৯:২৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, শুক্রবার থাই এয়ারওয়েজে ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাঙ্কক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে।

০৮:২৩ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না, এ বিষয়ে সরকারের কোনো কিছু বলার নেই। তবে তার স্বাস্থ্যগত বিষয়ে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। এ বিষযে সাংবিধানিক পদ্ধতি রয়েছে। এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে কক্সবাজারের উন্নয়ন প্রকল্প ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে—এ সংক্রান্ত একটি বৈঠক অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আন্তমন্ত্রণালয় এ বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

০৪:১৬ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement