ফাইল ছবি, আপন দেশ
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ নভেম্বর এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার।
আরও পড়ুন<<>>কানাডার বাজার ধরতে উদ্যোক্তাদের সহায়তায় ৫ বছরের প্রকল্প
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ০১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
আপন দেশ/কেএম/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































