Apan Desh | আপন দেশ

বীমা

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর নাদিয়া নিভিন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন।

০৪:১১ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

মোরশেদ আলমের ‘শরীয়াহ ভিত্তিক’ দুর্নীতি! ন্যাশনাল লাইফের শতকোটি লুট

মোরশেদ আলমের ‘শরীয়াহ ভিত্তিক’ দুর্নীতি! ন্যাশনাল লাইফের শতকোটি লুট

মোরশেদ আলম। লোকে চেনে ধনকুবের হিসেবে। গড়েছেন ব্যাংক, বীমা, মিডিয়া হাউসসহ বহু প্রতিষ্ঠান। হালের পতিত আর অতীতের অপ্রতিরোদ্ধ স্বৈরাচার শেখ হাসিনা আস্থাভাজন ছিলেন তিনি। ধন ঢেলেই টানা তিনবার এমপি হয়েছিলেন। ক্ষমতার তলোয়ারে ধরাকে সরাজ্ঞান করেছেন। তার নিয়ন্ত্রিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং। সাধারণ মানুষের আমান খেয়ানত করেছেন অভিনব কৌশলে। লুটের টাকা জায়েজ করতে গঠন করেছিলেন শরীয়াহ কাউন্সিলও। আপন দেশ-এর অনুসন্ধানে বেরিয়ে এসছে ওই চক্রের ‘শরীয়াহ ভিত্তিক’দুর্নীতি! শত কোটি টাকা লুটপাটের অকাট্য প্রমাণ-চিত্র।

০৭:১১ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

আওয়ামী লীগে সাবেক এমপি, বেঙ্গল গ্রুপের মালিক মো. মোরশেদ আলম। তার প্রতিষ্ঠানে প্রায় দুই যুগ ধরে উৎপাদন, আমদানি-রফতানিসহ যাবতীয় কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে অস্তিত্বহীন কথিত ‘বিদেশি’ নাগরিকদের। তাদের দেখানো হচ্ছে- প্রতিষ্ঠানটির ‘চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক’ এবং ‘পরিচালক’ হিসেবে। বোর্ড মিটিংয়ের রেজুলেশন, অফিসিয়াল রেকর্ডপত্র, কাঁচামাল আমদানি ও ফিনিশড গুড রফতানি, স্থানীয়বাজারে বিক্রি, এমনকি ব্যাংকের লেনদেনও অস্তিত্বহীন ব্যক্তিদের স্বাক্ষরেই! কে বা কারা এ স্বাক্ষর করছে, সেটি স্বচক্ষে দেখেননি প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারি। এমনকি যেসব ব্যাংকে লেনদেন হচ্ছে, তারাও কথিত বিদেশি নাগরিকদের সই-স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলেননি। এমন ভুতুড়ে প্রতিষ্ঠানটির নাম ‘হ্যাঙ্গার্স প্লাস (বাংলাদেশ) লিমিটেড’।

০৬:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার

গণপরিবহনে যাত্রী বীমার ফাইল লাল ফিতায় বাধা ২ যুগ 

গণপরিবহনে যাত্রী বীমার ফাইল লাল ফিতায় বাধা ২ যুগ 

জল, স্থল, রেল ও আকাশপথে পরিবহণ দুর্ঘটনায় ক্ষতিপূরণের জন্য বীমা সুবিধা রয়েছে। কিন্তু যাত্রীদের জন্য কোনো প্রকার বীমার ব্যবস্থা নেই। এক সময় বাস, লঞ্চ, রেলসহ বিভিন্ন গণপরিবহনের গায়ে ‘যাত্রী বীমা করা আছে’ এমন লেখা দেখা যেত। তবে বর্তমানে প্রায় একযুগ ধরে এ লেখা আর দেখা যায় না। আধুনিক সময়ে যাত্রীদের নিরাপত্তা ও বীমা ব্যবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা উদ্যোগ নেয়া হয়নি। আজকাল কোনো গণপরিবহনেই যাত্রীদের জন্য বীমার সুবিধা রয়েছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। যা যাত্রীদের নিরাপত্তার বিষয়ে একটা শূন্যতা সৃষ্টি করেছে।

০৫:৩০ পিএম, ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement